ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ঢাকা দখলে নেওয়ার হুমকি এবার অটোরিকশা চালকদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দেখুন

ঢাকা দখলে নেওয়ার হুমকি এবার অটোরিকশা চালকদের

বর্ষা আহমেদ বৃষ্টি : প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে রাজধানীর রাজপথ দখলে নিয়ে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা।

সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় রাজধানীর বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা।

সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও ও আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা মালিক ও চালকরা। একপর্যায়ে তারা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার যাত্রী ও পথচারীরা।

সমাবেশে বিক্ষোভকারীরা ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবি মেনে নিয়ে প্রধান সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়া না হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা তাদের জীবিকার প্রধান অবলম্বন। তাই চলাচলে বাধা দেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

তবে অটোরিকশা চলাচল নিয়ে তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা দখলে নেওয়ার হুমকি এবার অটোরিকশা চালকদের

আপডেটের সময় ০১:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬