ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে আজ ফেসবুক লাইভে আসছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তার ফেসবুক লাইভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপির মিডিয়া সেল।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে লাইভে বিস্তারিত বক্তব্য দেবেন তিনি।
এদিকে দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার বাণিজ্য এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ দাবি করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
ঢাকা/এসএস



















