ভিয়েনা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের পাইলটদের মধ্যে মারামারি – সৌদি আরবে জরুরী অবতরণ ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফুরিয়ে আসছে সমাধানের পথ, আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম পানিতে ডুবে গোবিন্দগঞ্জে ২ শিশুর মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান (৩৭) বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খান।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আলমগীর কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় শত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

আপডেটের সময় ০৯:১৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬