ভিয়েনা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামানের রিমান্ড বাতিল ও মুক্তির দাবি জামায়াতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২ সময় দেখুন

আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াতের

ইবিটাইমস ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তার রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করারও নিন্দা জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

সমাবেশে তিনি দাবি করেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলা এবং বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ওই ঘটনার পর দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, এ ঘটনায় আখতারুজ্জামানের বক্তব্যের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আখতারুজ্জামানকে হেলমেট ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করার বিষয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন? তিনি কি বড়সড় কোনো অপরাধী?’

তিনি অবিলম্বে আখতারুজ্জামানের মুক্তির দাবি জানান।

সমাবেশে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও বক্তব্য দেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ২০ থেকে ২২ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। সে সময় জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি।

তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেসব কথা বলেননি, তারেক রহমান সেসব কথা বলে নিজেকে বেশি বিচক্ষণ প্রমাণ করতে চাইছেন কি না, সে প্রশ্ন রয়েছে।

১৯৭১ সালের প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে গোলাম পরওয়ার বলেন, ভারতের আগ্রাসনের বিপরীতে অখণ্ড পাকিস্তানের পক্ষে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতাদের অবস্থান ছিল—এটি সত্য। তবে তার দাবি, সে সময় জামায়াত কোনো ফৌজদারি অপরাধ করেনি। এ বিষয়ে জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ‘রাজাকারের গল্প বলতে গেলে সেই তালিকায় বিএনপির অবস্থান আরও ওপরে।’ জাতিকে বিভক্ত করার পুরোনো বয়ান পরিহার করে অতীত থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর এ আদেশ দেন। এর আগে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আখতারুজ্জামানের রিমান্ড বাতিল ও মুক্তির দাবি জামায়াতের

আপডেটের সময় ০২:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬