ভিয়েনা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী মাসে নয়াদিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। বুধবার দুই দেশের ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

দেশটির রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জের কারণে দীর্ঘদিন ধরে ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো হবে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

আফগানিস্তানে ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৮ সালে প্রতিবেশী দেশটির অভিষেক টেস্টও আয়োজন করেছিল তারা।

বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস এক বিবৃতিতে বলেন, “আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা করা এবং তাদের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।”

আসন্ন সিরিজকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

তিনি বলেন, “আফগানিস্তানের ক্রিকেটের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কের উন্নয়নে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান

আপডেটের সময় ০৪:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬