ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আবু সাঈদ

সানজিদা মোহনা : জুলাই গণঅভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবু সাঈদ (এম এ সাঈদ) ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গতকাল ছাত্রশক্তির ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে তাকে বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।

ভোলার সন্তান আবু সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সাল থেকে তিনি Student Against Torture (SAT)-এর মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার বরিশাল বিভাগে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব পেলেন তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ

আপডেটের সময় ০৩:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬