ভিয়েনা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৭২ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শনিবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের জব্বার উল্লাহর ছেলে জমির উদ্দিন (৪০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার ছেলে শাকিল আহমেদ রামিম (৩৫)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলযোগে বানিয়াচং থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বেড়াতে রওয়ানা হন। তারা দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে পথে তাদের মৃত্যু হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপডেটের সময় ০১:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১