ভিয়েনা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ৯৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ রাজ্যে প্রাণ হারিয়েছেন একজন। বুধবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে দুজন মারা গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবন ধসে একজন মারা গেছেন। আরেকজন সমুদ্রে নিখোঁজ হয়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে ১৫ লাখ ৪ হাজার ৫০৬ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তারপরও প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ বাড়ির ক্ষতি হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। সমুদ্রের লবণাক্ত পানির কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, শুক্রবার পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানান মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবারও ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তাই প্রত্যেককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত

আপডেটের সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১