ভিয়েনা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে ৫৭ জনের করোনা পজেটিভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ১৫৩ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জাহাংগীর আলম জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ১০০০ লোকের পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ পেয়েছেন। পজিটিভ যাঁরা তাঁরা সেখানে আলাদা ভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন,৫৭ জনের মধ্যে ৩৬ জন চীনা নাগরিক রয়েছেন এছাড়া বাকীরা বাংলাদেশী। এটি যাতে ছড়িয়ে পরতে না পারে সে জন্য সকল ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশরই কোন লক্ষন নেই। ‘

সোমবার পর্যন্ত পটুয়াখালী জেলায়  ২২৬৮ জনের করোনা পজেটিভ হয়েছে এবং ২১২১ জন সুস্থ হয়েছে। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন ৯৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কভিড শুরু হতে এ পর্যন্ত ১৯৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে দেশী বিদেশি কয়েক হাজার শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশই চীনা নাগরিক।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে ৫৭ জনের করোনা পজেটিভ

আপডেটের সময় ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১