ভিয়েনা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

নাজিরপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ১৩৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জালাল শেখ (৪৫) সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত সোমবার (২৪মে) রাতে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জালাল শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের শাহ আলম শেখ-এর ছেলে।

এ ছাড়া একই রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী থেকে ওই গ্রামের সোলাইমান হাওলাদরের ছেলে চার্জসিট ভুক্ত আসামী মো. আবুল বাশার (৩৮) ও একই এলাকার সত্তার মাঝির ছেলে সুজন মাঝি (১৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখ নোয়াখালী জেলার চাটখালী থানায় দায়ের হওয়া একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গত ২০০২ সালের ২৮ নভেম্বর দন্ডবিধি ৩২৮/৩৭৯ ধারায় মামলাটি দায়ের হয়।

এ সময় ওই মামলায় ২২মাস কারাভোগের পর জামিনে বের হন। পরে নোয়াখালী দায়রা জজ ওই মামলায় তিনি পলাতক থাকা অবস্থায় ১৩ বছরের সাজা প্রদান করেন। তিনি গত ১৫ বছর ধরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বসবাস করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত জালাল শেখ একজন দুধর্ষ সন্ত্রাসী আসামী। তার বিরুদ্ধে নাজিরপুর সহ দেশের বিভিন্ন থানায় আরো ৫টি মামলা রয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ ইবি টাইমস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৩

আপডেটের সময় ০৭:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১