ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার হটস্পট, শনাক্ত ৫৫ শতাংশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ১৩৩ সময় দেখুন

জেলাটিতে বর্তমানে করোনা সংক্রমণের হার শতকরা ৫৫%,সাত দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা স্থানীয় প্রশাসনের

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ সংবাদ মাধ্যম ও জেলা প্রশাসকের উদ্ধৃতি দিয়ে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছেন যে, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করার পর জেলাটিতে আলাদা করে সাত দিনের লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন।

জেলার কর্মকর্তারা এই লকডাউনকে ‘কঠোর’ বলে বর্ণনা করছেন। বলা হচ্ছে চাপাঁইনবাবগঞ্জকে সোমবার মধ্যরাত থেকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এমন সময় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানালো যখন বাংলাদেশে চলমান সর্বাত্মক লকডাউন ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। সোমবার থেকে দেশটিতে গণপরিবহন চলাচলের উপর থেকেও বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে।

এদিকে আজ সোমবার থেকেই বাংলাদেশের সর্বত্র লঞ্চ, ট্রেন ও আন্তঃজেলা বাসও চলাচল শুরু করেছে বলে বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে সর্বশেষ শনাক্তের হার ৫৫%, অর্থাৎ প্রতি ১০০ টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের শরীরে এই করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।

বিবিসি আরও জানান যে,চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তাদের স্থানীয় সংবাদদাতাকে বলেন, গত ১৮ই মে থেকে জেলায় করোনাভাইরাসে সংক্রমণের হার উর্ধ্বমুখী ছিল। গত দুই দিন ধরে সেটা আরেকটু বেড়ে গেছে।”কখনো ৫৫%, কখনো তার চেয়ে একটু বেশি,কখনো একটু কম এভাবে ধারাবাহিকভাবে সংক্রমণ উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এমন পরিস্থিতি বিবেচনা করেই জেলাটিতে আলাদাভাবে লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।”আপাতত সাত দিনের লকডাউন দিয়েছি। প্রয়োজনে এটি আরো বাড়ানো হবে,” বলেন তিনি।

জেলা প্রশাসক হাফিজ আরও জানান, নতুন এই লকডাউনের আওতায়, জেলাটিতে অন্য কোন জেলা থেকে কোন ধরণের পরিবহন প্রবেশ করতে পারবে না। এছাড়া অভ্যন্তরীণ ভাবেও কোন যানবাহন চলবে না। বন্ধ থাকবে সব ধরণের দোকানপাট। শুধু জরুরী নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধ এবং চিকিৎসার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোই খোলা থাকবে।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনার হটস্পট, শনাক্ত ৫৫ শতাংশ

আপডেটের সময় ০১:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১