ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

লালমোহনে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১১৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে “কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২১ ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, সারাবিশ্ব যখন মহামারি করোনায় আক্রান্ত ও আতঙ্কিত, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনার ফলে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভ্যাকসিন আবিস্কারের পর বিশ্বের উন্নত দেশগুলোর আগেই বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। তাই শেখ হাসিনা একজন দক্ষ, সফল ও বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক।

এমপি শাওন আরও বলেন, শুধু করোনা নয়, নদীমাতৃক বাংলাদেশে যে কোন দুর্যোগে মানুষের পাশে ছিলেন শেখ হাসিনা। করোনায় কর্মহীন মানুুষগুলোর জীবিকা নির্বাহের জন্য ত্রাণের পাশাপাশি নগদ অর্থ প্রদান করেছেন তিনি। এসময় মহামারি করোনা নিয়ন্ত্রণে রাখার সাফল্যকে তরান্বিত করায় সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, নির্বাহী অফিসার আল নোমান, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

সালাম সেন্টু/ ইবি টাইমস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১