ভিয়েনা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

চরফ্যাসনের জিন্নাগড়ে বিধবার বাড়ির প্রবেশ পথ কেটে খাল তৈরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৯৬ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : ভোলা চরফ্যাসনের জিন্নাগড়ে দূর্যোগ সহনীয় প্রকল্পের আওতায় সরকারের দেয়া ঘর থেকে বিধবাকে উচ্ছেদের জন্য বাড়ির প্রবেশ পথ কেটে খাল তৈরী করেছে প্রতিপক্ষ ভাতিজা আজাদ, মাইনউদ্দিন ও আলাউদ্দিনগং।

ঈদের পরদিন শনিবার প্রকাশ্যে এই খাল কাটার পর থেকে হতদরিদ্র অসহায় বিধবা ঘরবন্দী হয়ে আছেন। এখন মারধর করে বের করে দেয়ার হুমকিতে আতংকের মধ্যে আছেন বিধবা ফাতেমা।

বিধবা ফাতেমা বেগম জানান, মৃত বাবা ওলিউল্লাহ মুন্সীর অংশে এসএ ৪০৬ নং খতিয়ানের ১৩ শতাংশ জমির মালিক তিনি। ২০১৮ সনে গৃহহীন অসহায় ফাতেমা বেগম কে সরকারী ভাবে ওই জমিতে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এই ঘরই এখন অসহায় এই বিধবার ঠিকানা।

বৃদ্ধা অভিযোগ করে বলেন, ঘরসহ মৃত বাবা অলি উল্লাহ ওয়ারিশ হিসেবে প্রাপ্ত ১৩ শতাংশ জমি জবর দখলে মরিয়া হয়ে উঠেছেন ভাতিজা আজাদ, মাইনউদ্দিন ও আলাউদ্দিন। এই দখল পক্রিয়ার অংশ হিসেবে বাড়ির দরজা কেটে খাল তৈরী করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়া জানান, বিষয়টি খুব অন্যায়। বিধবা চাইলে তাকে আইনগত সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য বিধবার স্বামী মফিজল এর মৃত্যুর পর ৩ মেয়ে ইয়াছমিন কে বরিশাল, রেনু কে কালিয়াকান্দি বিয়ে দিয়েছেন। তৃতীয় মেয়ে রেহেনা কে নিয়ে সরকারী ভাবে পাওয়া এই ঘরে আশ্রয় পেয়েছেন ফাতেমা। মেয়েটি অন্যত্র গৃহকর্মীর কাজ করছেন। প্রতিপক্ষের দখল চেষ্টায় অসহায় বিধবার রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রতিপক্ষ । বিধবা ফাতেমা শেষ আশ্রয় হারানোর শংকায় আতংকিত ।

জামাল মোল্লা /ইবি টাইমস

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনের জিন্নাগড়ে বিধবার বাড়ির প্রবেশ পথ কেটে খাল তৈরী

আপডেটের সময় ০৮:২০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১