ভিয়েনা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

লকডাউনে ট্রলারে যাত্রী, ৩ চালককে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৯৬ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: উত্তাল মেঘনায় যাত্রী বোঝাই করে ভোলার মনপুরায় যাচ্ছিল ট্রলারটি। ইলিশা পয়েন্ট এটি পৌঁছালে মাঝ নদীতে এর গতিরোধ করে নৌপুলিশ। আটক করা হয় তিন চালককে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালকদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করেন।

লকডাউনের নির্দেশনা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে ভোলায় যাওয়ায় মাঝ নদীতে আটক করা হয়েছে একটি ট্রলার।অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলারের তিন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তাল মেঘনায় যাত্রী বোঝাই করে ভোলার মনপুরায় যাচ্ছিল ট্রলারটি। ইলিশা পয়েন্ট এটি পৌঁছালে মাঝনদীতে এর গতিরোধ করে নৌপুলিশ। আটক করা হয় চালক বুলু মিয়া, মনির মাতবর ও আব্দুর রব চৌকিদারকে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চালকদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে লকডাউনের অবৈধভাবে যাত্রী পারাপার না করার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ওসি সুজন আরও জানান, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা নৌপথে স্পিডবোট, ট্রলার ও সি-ট্রাকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পারাপার করা হচ্ছে। এসব ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনে ট্রলারে যাত্রী, ৩ চালককে জরিমানা

আপডেটের সময় ০৮:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১