ভিয়েনা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

স্পিডবোট দুর্ঘটনা: নিহত দুই জনের বাড়ি ভান্ডারিয়ায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১০৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই জনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।

মঙ্গলবার (০৪ মে) তাদের দাফনকার্য সম্পাদন করছেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতরা হলেন -জনি অধিকারী (২৬) ও মানজুরুল ইসলাম
বাপ্পী (২৩)। নিহত জনি অধিকারী উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের রঞ্জন অধিকারীর ছেলে। আর মানঞ্জুরুল ইসলাম বাপ্পী উপজেলার চরখালী গ্রামের ওহিদুল খানের ছেলে।

পশারীবুনিয়া গ্রামের স্বপন হালদার জানান, নিহত জনি অধিকারী ঢাকায় একটি কেজি স্কুলে (ইংলিশ মিডিয়াম) সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি আসতে গিয়ে স্পিডবোট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। জনির মরদেহ গ্রামের বাড়ি
নিয়ে আসার পরে মঙ্গলবার বিকালে ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক শ্মশানে সমাহিত করা হবে।

অপরদিকে মানজুরুল ইসলাম বাপ্পী কে মঙ্গলবার (০৪ মে) উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চরখালী পারিবারি কবর স্থানে সকাল সাড়ে দশটায় দাফন করা হয়। বাপ্পী বরিশালের সরকারি জাগুয়াস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র। পরিবারে তিনভাই বোনের মধ্যে বাপ্পী সবার ছোট ছিল।

নিহত বাপ্পীর পিতা অবসর প্রাপ্ত ল্যান্সকর্পোরাল ওহিদুল খান জানান, গত ৩ এপ্রিল ঢাকা ফুফাতো বোনের বাসায় বেড়াতে যায়। বাড়ি আসার পথে স্পিডবোট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পিডবোট দুর্ঘটনা: নিহত দুই জনের বাড়ি ভান্ডারিয়ায়

আপডেটের সময় ০২:৫৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১