ভিয়েনা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪ সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’ চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় জেলে পরিবারে ঈদের আনন্দ বিষাদে পরিণত অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী 

ভোলায় লকডাউন নির্দেশনা অমান্য করায় ১০৭ জনের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ৪৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় করোনা সংক্রামন রোধে লকডাউন বাস্তবায়নে আরো ১০৭ জনের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মাস্ক পরিধান ছাড়া জন সমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ৮৭ মামলায় ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ৫২৪ জনের জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

এছাড়াও জন সাধারনকে মাস্ক ব্যবহারে ও লকডাউনের নির্দেশনা মেনে চলতে সতর্ক করে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট। ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়কৃতদের মধ্যে ভোলা সদরে ২৮ জনকে ১৬ হাজার ৬০০ টাকা, দৌলতখানে ৪ জনের ৪ হাজার ৫০০ টাকা,  বোরহানউদ্দিনে ১৮ জনের ১৬ হাজার ৬০০ টাকা,তজুমদ্দিনে ১০ জনকে ৪ হাজার ৬০০ টাকা,মনপুরায় ৪ জনের ৩ হাজার টাকা এবং চরফ্যাশনে ৪৩ জনের ২০ হাজার ৫০০ টাকা  জরিমানা আদায় করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে লক ডাউনের চতুর্থ দিনেও মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক অভিযানে ৮৭ মামলায় ১০৭ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।

জন সাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে জ্বালানি তেলের তীব্র সংকট ! ভোগান্তিতে যানবাহন চালকরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় লকডাউন নির্দেশনা অমান্য করায় ১০৭ জনের জরিমানা

আপডেটের সময় ০৯:৪৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১