ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের প্রথম ম্যাচে হারলেও, ফিরতি পর্বে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। লিগ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

লিগ পর্বের সব খেলা শেষে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা দল হয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচ খেলে একটিও জয় পায়নি টুর্নামেন্টের আরেক দল ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

আজ প্রিটোরিয়ায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ পেসার রোহানাত দৌল্লা বর্ষনের বোলিং তোপে ৪৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মিচেল ভ্যান বুরেন।

বাংলাদেশের হয়ে বল হাতে ৮ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন বর্ষন। এছাড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন।

জবাবে শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৮.৩ ওভারে ২ উইকেটে ১৭০ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

দিপু ৯০ বলে ৭২ এবং রবিন ১০০ বলে ৬১ রান করেন।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

আপডেটের সময় ০১:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬