ভিয়েনা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

হবিগঞ্জ চুনারুঘাটে দুই হাজার মানুষের পানি সংকট দূর করলেন ব্যারিস্টার সুমন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৫৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় তিন মাস ধরে নলকূপগুলোতে পানি উঠছিল না। এজন্য সুপেয় পানির সংকটে ছিলেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষ।চৈত্র মাসে এ সংকট আরও বেড়েছে।

খবর পেয়ে এলাকায় একটি সাব মার্সিবল টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এখন এলাকাটিতে আর পানির সংকট নেই। দুই হাজার মানুষের পানির সংকট দূর করতে ব্যয় হয়েছে ২৬ হাজার টাকা।

কয়েকদিনে স্থাপন কাজ শেষ হলে বুধবার (৭ এপ্রিল) সাব মার্সিবল টিউবয়েলটি চালু করে দেওয়া হয়েছে। এরপর থেকেই স্থানীয়রা সেখান থেকে পানি নেওয়া শুরু করেছেন।

ব্যারিস্টার সুমন বলেন, প্রায় তিন মাস ধরে চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার টিউবওয়েলগুলোতে পানি উঠছিল না। চৈত্র মাস আসার পর এ সমস্যা আরও তীব্র হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষ দুর্ভোগে ছিলেন।

সেজন্য আমি একটি সাব মার্সিবল টিউবওয়ের স্থাপন করে দিয়েছি। ১২০ ফুট নিচে গিয়েই পানির লেয়ার পাওয়া গেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।

নলকূপটি স্থাপন করে দেওয়ার পর এনিয়ে ফেসবুক লাইভ করেছেন সুমন। এ সময় তিনি বলেন, আমার বাসায় কয়েকদিন পানি ছিল না। তখন বুঝতে পেরেছি পানির সংকটে কতটা কষ্ট হয়। সেই অনুভূতি থেকে আমি খবর পেয়ে এলাকার এ সমস্যাটি সমাধান করেছি। যে যে এলাকায় পানির সমস্যা রয়েছে, সেই এলাকার সচেতন মানুষদের প্রতি একইভাবে সমস্যা সমাধানের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ চুনারুঘাটে দুই হাজার মানুষের পানি সংকট দূর করলেন ব্যারিস্টার সুমন

আপডেটের সময় ০৫:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১