ভিয়েনা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কামরুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দেন, তা যাচাইয়ের সময় ১০ জনের নাম, ঠিকানা ও স্বাক্ষর পরীক্ষা করা হয়। এ সময় একজন সমর্থকের জাতীয় পরিচয়পত্রে নামের অমিল পাওয়া যায়। এ কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কামরুল ইসলাম সাঈদ আনসারী নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেটের সময় ০৮:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬