ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার স্থানীয় একজন কর্মকর্তা এ তথ্য জানান। জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে এ কথা বলেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো তিনজন। জিমি রোটিনসুলু বলেন, নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে। সন্ধ্যার সময় আগুন লাগার সময় বেশির ভাগ বয়স্ক বাসিন্দা সম্ভবত কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন।

তিনি আরও জানান, ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন এক বৃদ্ধকে উদ্ধার করতে সহায়তা করেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ড হয়ে থাকে।

চলতি মাসেই রাজধানী জাকার্তায় সাততলা একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন।

এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়।
ঢাকা/এসএস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

আপডেটের সময় ১১:০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫