ভিয়েনা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান এর সঞ্চালনায় এবং লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ-এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে সার্বিক মনিটরিং আরো জোরদার করা উচিত। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রতিটি দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার জন্য বলা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলার সব দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫