ভিয়েনা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট

স্পেনের উপকূলে জাহাজ ডুবিতে নিহত প্রায় দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৭ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই।

ইএফই’র প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন এখনও নিখোঁজ আছেন। বেঁচে থাকা যাত্রীরা জানিয়েছেন, তিন দিন আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজে উঠেছিলেন তারা, গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।

তবে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটি ক্যানারি দ্বিপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার উপকূলে আসার পর ডুবে যায়। ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী ছিলেন।

ক্যাডেনা সের নামের একটি টেলিভিশন চ্যানেলকে ওয়াকিং বর্ডারের শীর্ষ নির্বাহী হেলেনা মালেনো বলেছেন, “এই দুর্ঘটনা চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি।”

প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক সাগরের একটি রুট যার একপ্রান্তে আফ্রিকা, অন্যপ্রান্তে ক্যানারি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ।

২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী, কিন্তু একই সময়ে বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পেনের উপকূলে জাহাজ ডুবিতে নিহত প্রায় দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশী

আপডেটের সময় ০৭:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫