ভিয়েনা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রী টিটুর দেহরক্ষি ইয়াকুব গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৯৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর স্থানীয় দেহরক্ষি হিসেবে পরিচিত ইয়াকুব ওরফে সিয়ামকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার সিলিমপুর পেট্রোল পাম্পের কাছের একটি বাসায় আত্মগোপনে থাকা সিয়ামকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে টাঙ্গাইল সদরসহ একাধিক থানায় মামলা রয়েছে। অত্যন্ত দুর্ধর্ষ ইয়াকুব ওরফে সিয়ামকে দিয়ে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নির্বাচনের সময় প্রতিপক্ষের উপর সংঘঠিত হামলাগুলো পরিচালনা করাতো।
ফ্যসিস্ট আওয়ামী লীগ শাসনামলে সিয়ামের নেতৃত্বে দেলদুয়ার উপজেলায় একটি শক্তিশালী মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছিল। আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হলেও সাবেক প্রতিমন্ত্রী টিটুর সুপারিশে প্রতিবারই পার পেয়ে যায় সিয়াম। গত (৫ আগস্টের) পর সে সম্ভাব্য গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, নানা অপকর্মের হোতা ইয়াকুব ওরফে সিয়ামকে গভীর রাতে সিলিমপুর ইউনিয়নের পেট্রোল পাম্পের কাছের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলায় মঙ্গলবার (২৪ জুন) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রী টিটুর দেহরক্ষি ইয়াকুব গ্রেফতার

আপডেটের সময় ১২:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫