ভিয়েনা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে ৫ ডাকাত গ্রেফতার 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১০৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান, বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ, ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন, মৃত ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার। 

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে এলাকায় পৌঁছাইলে একটি হাইস গাড়ি তাদের পথরোধ করে ডাকাতী সংঘটিত করে।এসময় তাদের কাছে থাকা টাকা ও ৫টি মোবাইল নিয়ে নেয় তারা। এসময় পাশে থাকা হাইওয়ে পুলিশের টহল টিম দেখে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতী কাজে ব্যবহৃত হাইচ গড়িটি রেখে পালিয়ে যায়।ফাঁকা গুলি করার সময় হাইওয়ে পুলিশের রেকারের হেলপার তুহিন গুলিবিদ্ধ হয়। এরপর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন মামলা দায়ের করে মির্জাপুর থানায়।

পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানার চৌকস টিম গতকাল রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ৪ জন ও মিরপুর থেকে ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। এছাড়া লুন্ঠিত ৩টি মোবাইল,নগদ ১৩.৫০০ টাকা করা হয়। এছাড়া ডাকাত কাজে ব্যবহৃত মাইক্রোবাস,চাপাতী,চাকু,লাঠি ও মোবাইল জব্দ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ৫ ডাকাত গ্রেফতার 

আপডেটের সময় ০৬:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫