ভিয়েনা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৭৬ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. রাসেল (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) চরফ্যাশন-দুলারহাট সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের হাওলাদারের ছেলে এবং পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) দুলারহাট শাখার একজন মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী মঞ্জু জানান, রাসেল সকালে নিজ বাড়ি থেকে পরিবার উন্নয়ন সংস্থার দুলারহাট শাখা অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। তবে ঢাকা নেয়ার পথে ভোলা সদরে এম্বুলেন্সের ভিতরে তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, বিষয়টি আমার জানা নাই। খোঁজ খবর নিয়ে দ্রুত দেখে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

আপডেটের সময় ০৯:২০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫