ভিয়েনা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

ঝালকাঠিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৭৩ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে ঝালকাঠি সার্কিট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর রিসোর্স পার্সন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস প্রণীত আচরণ বিধি প্রতিপালনের গুরুত্বের উপর বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় এবং প্রধান অতিথি এই প্রশ্নের জবাব দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতি ও রাজনৈতিক শুদ্ধাচার না থাকায় সর্বক্ষেত্রে বিভাজন বাড়ছে। এ কারণেই সাংবাদিকদের সুরক্ষায়ও সংকট হচ্ছে। তবে সরকার সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করেছে। আমাদের দেশে প্রতিনিয়ত আইন প্রণয়ন করা হচ্ছে কিন্তু আইন মানার প্রবণতা মানুষের মধ্যে হ্রাস পাচ্ছে। সাংবাদিকদের মধ্যে সুন্দর চিন্তাভাবনা, মাইন্ড সেট ও দায়িত্বশীলতাবোধই এর সমাধান করতে পারে, যা আইন দিয়ে করা যায় না। সাংবাদিকদের ক্ষমতা ও এখতিয়ার কতটুকু তা বিবেচনা করতে হবে এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে চলতে পারলে অপ-সাংবাদিকতা প্রতিরোধ করা যাবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব হবে।
পরে সাংবাদিকদের মাঝে সনদ প্রদান করেন অতিথিরা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

আপডেটের সময় ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫