ভিয়েনা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

চরফ্যাশনে গলদা চিংড়ির রেণু জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১০৫ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলার  চরফ্যাশনে  ১২ ড্রাম গলদা ও বাগদা চিংড়ি রেণু জব্দের পর খালে অবমুক্ত করা হয়েছে।

‎শুক্রবার(২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া বাজার থেকে এসব চিংড়ি  রেণু জব্দ করেন চরমানিকা কোস্টগার্ড। পরে এসব রেনু খালে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। 

‎শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
‎তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চরকচ্ছপিয়া খালে একটি মৎস্য ট্রলারে অভিযান চালিয়ে ১২ ড্রাম অর্থাৎ চার লাখ গলদা ও বাগদা চিংড়ি  রেনু জব্দ করেছে চরমানিকা কোস্টগার্ড। পরে রাতে আমার নির্দেশক্রমে উপজেলা মৎস্য অফিস সহকারী কামাল হোসেন, ও দক্ষিণ আইচা থানা পুলিশ এবং কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু চরকচ্ছপিয়া খালে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
‎চরকচ্ছপিয়া গলদা রেনু ব্যবসায়ী ছাবের হোসেন, রাসেদ ও জাকির জানান, অল্প কয়েকদিন আগে ধারদেনা করে বাগদা ও গলদা চিংড়ি  ব্যবসা শুরু করেছিলাম। প্রথম চালান খুলনা মোকামে নেওয়ার সময় কোস্টগার্ড আমাদের ৫ ব্যবসায়ীর রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করেছেন। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকা লোকসান হয়েছে। আগামী দিনগুলোতে এই ব্যবসা করবেন না বলে জানিয়েছেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে গলদা চিংড়ির রেণু জব্দ

আপডেটের সময় ০৩:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫