ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

লালমোহনে তিন সেমাই কারখানাকে অর্থদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১২৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে তিনটি কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ মার্চ ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আজিজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উপজেলার ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
এ সময় ফরাজগঞ্জ ইউনিয়নের ইলিয়াস সেমাই, একই ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের আল মিজান সেমাই ও বদরপুর ইউনিয়নের নবীনগর গ্রামের জিহাদ লাচ্ছা সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পণ্যের যথাযথ মোড়কীকরণের নিয়ম লঙ্ঘন করার প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, এসব কারখানা মালিকদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয় এবং মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আজিজ বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তিন সেমাই কারখানাকে অর্থদণ্ড

আপডেটের সময় ১২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫