ভিয়েনা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনার ফালাহ মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ হাসিম

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৬ মার্চ) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী কমিউনিটির ফালাহ মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত ওয়াজ নসিহত ও দোয়া পরিচালনা করেন ফালাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ আবু মুসা।

ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সাবেক সভাপতি মরহুম ওয়াহিদুল আলম ও সাবেক মরহুম সহ সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ এর
রুহের মাগফেরাত কামনা করা হয়।

সমিতির সাবেক সভাপতি মামুন হাসানের নেতৃত্বে কার্যকরী কমিটির বিপুল সংখ্যক সদস্য সহ স্থানীয় বিপুল সংখ্যক মুসুল্লি পরিবার ও পরিজন সহ উপস্থিত
ছিলেন।

এই ইফতার ও দোয়া মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও অস্ট্রিয়ান মুসলিম রিলিজিয়াস অথরিটি কমিটির সদস্য বাংলাদেশী বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার এম এ হাসিম।

আরও উপস্থিত ছিলেন কমিউনিটির অন্যতম ক্রীড়া সংগঠন বিডিএসএফ এর সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী জাকারিয়া সাইমুন।

ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার হাসিম অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বিভিন্ন সামাজিক ও মানবাধিকার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

পরে মাগরিব নামাজের পর অস্ট্রিয়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলকে ইফতারে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার ফালাহ মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫