ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ‘শিশুদের জন্য আমরা’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক মশিউল আজম মিন্টু, ঝিনাইদহের সেভ ঝিনাইদহের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে পরিচয় সংকটে থাকা শিশু ও তাদের অভিভাবকসহ ৮০ জন অংশ নেয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও পরিচয় সংকটে থাকা শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দদায়ক সময় উপহার দিতেই এই আয়োজন। শিশুদের সার্বিক রঙিন গতি ও আনন্দময় ভবিষ্যৎ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তারা বলেন, সমাজের অবহেলিত শিশুদের জন্য এমন আয়োজন তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে সহায়তা করবে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫