ভিয়েনা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা’র উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ১০ই ফেব্রুয়ারী সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।
মেলায় সরকারী বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩ টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে।
দশদিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্ট এর উদ্ভোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ‘তারুণ্যের মেলা’ টাঙাইলে তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদী।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা’র উদ্বোধন

আপডেটের সময় ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫