ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

দীর্ঘ ৩৭ দিন পর চালু হলো ঢাকার মেট্রোরেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৮৮ সময় দেখুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকার মেট্রোরেল

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওইদিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি পাস ক্রয় ও এমআরটি পাস টপ আপ করা যাবে।রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

ওয়েবসাইট অথবা মেট্রোরেল স্টেশন থেকে এনআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে ওপর উল্লিখিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দীর্ঘ ৩৭ দিন পর চালু হলো ঢাকার মেট্রোরেল

আপডেটের সময় ০২:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪