ভিয়েনা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ যুক্তরাষ্ট্রের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ৬৫ সময় দেখুন

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপোলিস শহরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে অ্যান্টনি ব্লিংকেন বলেন, “বাংলাদেশের অন্তবর্তী সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুকনা কেন, আমরা প্রত্যাশা করছি যে তারা গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে; আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওউং এ সময় ব্লিনকেনের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন,“আমরা বাংলাদেশের রাজনৈতিক দল ও পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গত কয়েক সপ্তাহে সেখানে সহিংসতার যত ঘটনা ঘটেছে, সেসবের নিরপেক্ষ তদন্ত আমরা চাই।”

শিক্ষার্থী-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন তিনি।

এই পদত্যাগের সঙ্গে সঙ্গে পতন হয়েছে তার নেতৃত্বাধীন সরকারেরও। বাংলাদেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সেই সরকারে প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের।

তিনিও এতে সম্মতি দিয়েছেন। বর্তমানে বিদেশে অবস্থান করছেন ড. মুহম্মদ ইউনূস কাল বেলা দুই টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ যুক্তরাষ্ট্রের

আপডেটের সময় ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪