ভিয়েনা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

আফগানিস্তানের কারাগার থেকে অস্ট্রিয়ান বৃদ্ধের মুক্তিলাভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬০ সময় দেখুন

ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়ার ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ গত বছর আফগানিস্তান সফরে গেলে সেখানে তাকে গ্রেফতার করা হয়। দেশটির তালিবান শাসকরা বন্দী এই নাগরিককে সম্প্রতি মুক্তি দিয়েছে।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই ব্যক্তিকে হার্বার্ট ফ্রিৎজ বলে সনাক্ত করে জানিয়েছে, রবিবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি আফগানিস্তান থেকে কাতারের দোহায় পৌঁছান। অস্ট্রিয়া যাওয়ার আগে প্রয়োজনে তাকে চিকিৎসা দেয়া হবে।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে কাবুলের একটি কারাগারে রাখা হয়েছিল।

এক টুইট বার্তায় অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানি ও তার দলকে আফগানিস্তানের কারাগার থেকে তাদের একজন নাগরিককে মুক্ত করার জন্য দৃঢ় সমর্থন দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

নেহামার বলেন, “আমাদের বিশ্বস্ত সহযোগিতার কারণেই এই অস্ট্রিয়ান নাগরিক তার মেয়ে ও নাতি-নাতনিদের কাছে বাড়ি ফিরে যেতে পারবেন।”
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অস্ট্রিয়ানকে মুক্তি দেয়ার জন্য ‘আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অস্ট্রিয়ার সংবাদপত্র ডের স্ট্যান্ডার্ডের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, একজন অস্ট্রিয়ান নাগরিককে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন প্রবীণ উগ্র ডানপন্থী এবং ১৯৮৮ সালে নিষিদ্ধ ঘোষিত একটি ছোট উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সহ-প্রতিষ্ঠাতা।

এতে বলা হয়েছে, তিনি কয়েক সপ্তাহ ধরে হেফাজতে ছিলেন। কারণ একটি উগ্র ডানপন্থী ম্যাগাজিন “তালিবানের সাথে অবকাশ যাপন” শিরোনামে তার লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছিল। ওই প্রবন্ধে তিনি তালিবান শাসনের অধীনে আফগানিস্তানের জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। অস্ট্রিয়ান নব্য নাৎসিরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তার ঘটনাটি জনসমক্ষে আনে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানের কারাগার থেকে অস্ট্রিয়ান বৃদ্ধের মুক্তিলাভ

আপডেটের সময় ০৪:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪