ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৯ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চরফ্যাশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কে কোন নেতার কর্মী, অতীতে কার সাথে রাজনীতি করেছে, এসব চিন্তা না করে ভোটের লড়াইয়ে সকলকে ঐক্যের আহবান জানানো হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের কর্মী, বিএনপির মানুষ, আমাদের প্রতীক ধরনের শীষ। অতএব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কৃষক দল, কৃষক সমাজ ও দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

চরফ্যাশন উপজেলা কৃষক দলের সভাপতি ইমদাদুল ইসলাম (রনি মিন্টজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু্। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির আহাম্মদ হাওলাদার, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন। এছাড়া উপজেলা, পৌরসভা ও দুলারহাট, শশীভূষণ, দক্ষিণ আইচা থানা কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ

আপডেটের সময় ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬