ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন না মেলায় ইউক্রেনে চলমান মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে গেছে।  তবে আগামীতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অবস্থান পাল্টালে আবারও তা শুরু হতে পারে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি।

তিনি বলেন, সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ বিলটি কংগ্রেসে অনুমোদিত হয়নি।  সে কারনেই আপাতত ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত রয়েছে। কংগ্রেস যদি ভবিষ্যতে অবস্থান পরিবর্তন করে, ফের তা শুরু হবে।

মিত্র দেশগুলো সামরিক সহায়তা পাঠাতে ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে গত ডিসেম্বরে একটি বিল পাঠায় বাইডেন প্রশাসন।  বিলটির মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার।  কিন্তু সেই বিলটি আটকে দিয়েছে কংগ্রেস।

সমরাস্ত্র উৎপাদন ও পরিবহনে জটিলতার কারণে কিয়েভকে সহায়তা দিতে পারছে না ইউরোপীয় মিত্র দেশগুলোও। তবে ইউক্রেনকে বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী অর্থবছরে যুক্তরাজ্য তাদের সহায়তা বাড়িয়ে ২.৫ বিলিয়ন পাউন্ড বা ৩.১৯ ডলার করবে; যা গত বছরের চেয়ে ২০০ মিলিয়ন পাউন্ড বেশি।

ইবিটাইমস/ডেস্ক/এনএল 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ

আপডেটের সময় ০৫:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪