ভিয়েনা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষি ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বর্ষণের প্রভাবে ফসলি জমি পানিতে ডুবে যায় এবং দমকা বাতাসে আধা-পাকা ধান নষ্ট হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি জেলায় ৪৭ হাজার ৭৫৫ হেক্টরে এবছর আমন আবাদ হয়েছে। এরমধ্যে মাত্র তিন শতাংশ ধান কেটেছেন কৃষকরা। মিধিলি আঘাত হানার পূর্বে জেলার ৪টি উপজেলার ৪৫ হাজার ৮২০ হেক্টর ধান ক্ষেতের মধ্যে ১৯৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ১৭৫০ হেক্টরের শাক-সবজির মধ্যে ২৩৫ হেক্টরের শাক-সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলায় ৩৩০৫ হেক্টরে খেসারি ডালের আবাদের মধ্যে ৯২০ হেক্টরের খেসারি আবাদ নষ্ট হয়েছে। তবে আমন ধান কর্তন না হওয়ায় এবং এই অঞ্চলের কৃষির বৈশিষ্ট্য অনুযায়ী রবি ফসলের চাষ অন্যান্য ফসলের তুলনায় পিছিয়ে আবাদ হয়। সে কারণে যে সকল ক্ষেত-খামারে বিশেষ করে উঁচু জায়গায় রবি আবাদের বীজ ফালানো হয়েছে তা নষ্ট হলেও পুনরায় বীজ ফেলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ রয়েছে। কৃষি বিভাগের হিসাব মতে, জেলায় ২০ হাজার কৃষক এই দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

কৃষিজমি ছাড়াও মিধিলি’র প্রভাবে জেলার  বিভিন্ন এলাকায় বনজ সম্পদ নষ্ট হয়েছে।  কোনো কোনো এলাকার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ এখনও চালু করা সম্ভব হয়নি।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ

আপডেটের সময় ০৫:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩