ভিয়েনা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

বাংলাদেশ-ভারত সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল: জয়শঙ্কর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশ-ভারতের সম্পর্ককে উপমহাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার (১৫ নভেম্বর) লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘হাউ এ বিলিয়ন পিপুল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন।

সাংবাদিক লিওনেল বারবারের সঞ্চালনায় লন্ডনের ওভার-সিস লিগ ক্লাবে আয়োজিত এ আলোচনায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নিয়ে বিরোধের মীমাংসা করেছি। এছাড়া আমাদের সমুদ্রসীমা নিয়ে মতবিরোধ ছিল। এটাও আমরা মীমাংসা করেছি।

জয়শঙ্কর বলেন, গত দশ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুটি রেললাইনের উদ্বোধন হয়েছে। একটি বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন হয়েছে। আমরা আমাদের উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বাংলাদেশি বন্দর ব্যবহার করছি। এ বন্দর দিয়ে বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ-ভারত সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল: জয়শঙ্কর

আপডেটের সময় ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩