ভিয়েনা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

গাজায় তিন দিনের যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিন দিনের যুদ্ধবিরতি দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৭ নভেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন তিনি।

এ অনুরোধের সময় বাইডেন বলেন, ‘এ যুদ্ধ বিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।’

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এ জন্য দেয়া হবে,  যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই কর্মকর্তা আরও বলেছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ‘মার্কিন ও ইসরাইলি নেতারা সোমবার তাদের কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় কৌশলগত যুদ্ববিরতি এবং বন্দিদের  সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন।’

তবে এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলেও তিনি এর কোনও জবাব দেননি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর গত ২২ অক্টোবর থেকে সীমান্ত দিয়ে শুরু হয় স্থল অভিযান। এরই মধ্যে ১০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ হাজার।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় তিন দিনের যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

আপডেটের সময় ০৫:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩