ভিয়েনা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪ মাদকসেবীর কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ৭৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মাদকসেবন ও সংরক্ষণ করার অভিযোগে ৪ জনের কারাদন্ড হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে মলি রবিদাস, দেবু রবিদাস, হেমিয়া রবিদাস প্রত্যেককে ১ বছর করে কারাদন্ডসহ ৫০০ টাকা করে জরিমানা ও আবু তাহের মিয়াকে ১৫ দিনের কারাদন্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দন্ড প্রদান করেন।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিদেরকে দন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম সার্বিকভাবে সহযোগিতা করে। এসময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪ মাদকসেবীর কারাদন্ড

আপডেটের সময় ০৯:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩