ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

রবিবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (৫ নভেম্বর) সৌদি আরব সফরে যাচ্ছেন। তিনি সেখানে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেবেন এবং ওমরাহ পালন করবেন।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন।

সৌদি আরবে ওআইসির বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা চূড়ান্ত পর্যায়ে।

ওআইসির বৈঠকে ফিলিস্তিনের গাজা প্রসঙ্গে আলোচনা হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি বলে যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি সফর শেষে ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রবিবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৭:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩