ভিয়েনা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ভূয়া ডাক্তারের অপ‌ চিকিৎসায় মা ও নবজাত শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৪৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হঠাৎ করে হবিগঞ্জ জেলাজুড়ে বেড়ে গেছে কথিত ডাক্তারসহ ডাঃ পদ-পদবী ব্যবহার করে প্রতারণা। আর এমন প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ দিতে হচ্ছে গ্রামগঞ্জের সহজ সরল সাধারণ মানুষদের। এমতাবস্থায় কথিত ডাক্তার নামধারী ওই কসাইদের আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের। অভিযোগ রয়েছে, ডাক্তার নামধারী ওইসব লোকদের জেলাজুড়ে রয়েছে দালাল সিন্ডিকেট। দালাল সিন্ডিকেটের মাধ্যমে রোগী নিয়ে হাতিয়ে নেয়া হয় হাজার হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজসহ আশপাশের এলাকায় কতিপয় কিছু নামধারী ডাঃ পদ-পদবী ব্যবহার করে নিজস্ব চেম্বার খুলে বসে আছেন। যাদের টার্গেট গ্রামগঞ্জের সহজ সরল মানুষ। সকালে এমনই এক টার্গেট মিলে যায় গাইনী প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ বিউটি আক্তার-এর। নতুন ব্রীজ শিমুলতলা এলাকার ফুল মিয়ার কন্যা আসমা আক্তার (৩০) এর প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে যাওয়া হয় আসমা আক্তারের বাড়িতে। পরে তিনি বাড়িতে গিয়ে নরমালে ডেলিভারীর চেষ্টা করেন।

এক পর্যায়ে টানাহেচড়া করে প্রসব করাতে গেলে আসমার রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতকের মৃত্যু হয়। এরপর তিনি কিছু ওষুধ দিয়ে চলে আসেন এবং বলে তাদেরকে যে সদর হাসপাতালে ভর্তি করার জন্য। হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি আসমার। অতিরিক্ত রক্তকরণে মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানান, ডেলিভারীর সময় জরায়ূ ছিড়ে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নবজাতকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ডাক্তার বিউটি আক্তার জানান, আমি প্রশিক্ষণপ্রাপ্ত। সুন্দরভাবে ডেলিভারী করিয়েছি। মা ও নবজাতক সুস্থ ছিলো। আমি আসার পর শুনেছি তারা অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে। আমি কোনো ভুল চিকিৎসা করিনি।

এদিকে, ফুল মিয়াসহ তার স্বজনরা আসমা ও নবজাতক শিশুকে হারিয়ে পাগল প্রায়। তারা এ ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন।

মোকাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ভূয়া ডাক্তারের অপ‌ চিকিৎসায় মা ও নবজাত শিশুর মৃত্যু

আপডেটের সময় ০২:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩