ভিয়েনা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১০১ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের চত্বর থেকে বর্নাট্য র‍্যালি বের হয় এবং র‍্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার শরিফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মটোরযান পরিদর্শক অনিমেষ মন্ডল।

অন্যদের মধ্যে জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় বিআরটিএ পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে জুলাই থেকে জুন পর্যন্ত ২১টি সড়ক দুর্ঘটনায় ৬৬জন আহত হয়েছে নিহত ১৯জন এবং জুলাই ২০২৩ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ৮টি সড়ক দুর্ঘটনায় ৪৯জন আহত ও ২০জন নিহত হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আপডেটের সময় ০৮:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩