ভিয়েনা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

পদ্মা সেতুতে উদ্ভোধনী ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • ১৯৩ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ আজ পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ট্রেনের ট্রায়াল হয়। এই সময় এক কিশোর ট্রেনের বগিতে পাথর নিক্ষেপ করে।এ ঘটনায় রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার উদ্বোধন করবেন। এখন চলছে বিশেষ সেই ট্রেনটির ট্রায়াল। আর সেই ট্রেনেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন। আটক কিশোর রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, ১০ অক্টোবর পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে আসার সময় শুক্রবার সকালে পাংশার কালিকাপুরে ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।
মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুতে উদ্ভোধনী ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

আপডেটের সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩