ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

রাজধানীর পতন ঘটাতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ৩১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আগামী ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশসহ সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্যে সরকার পদত্যাগ না করলে ওই সমাবেশ থেকে শেষ কর্মসূচি দেওয়া হবে। শেখ হাসিনাকে পরিষ্কার বলতে চাই– অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। এরপর রোডমার্চ নেই। সমাবেশও নেই। সব কর্মসূচি হবে রাজধানী ঢাকায়। এবার রাজধানীর পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কের নেভাল মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে রাত ৯টার দিকে রোডমার্চ সমাবেশস্থলে এসে পৌঁছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। রোডমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

শনিবার শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দফার টানা কর্মসূচি শুরু করবে দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল-সমাবেশ, ১৪ অক্টোবর অনশন, এক দফা দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন, ১৬ অক্টোবর যুব কনভেনশন এবং ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে টানা এই কর্মসূচি শেষ হবে।

চট্টগ্রামের সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই, অনেক মানুষকে গুম, খুন করেছেন। অনেক স্ত্রীকে স্বামীহারা করেছেন। অনেক পিতাকে পুত্রহারা করেছেন। আর নয়। রাষ্ট্রের বাহিনীগুলোকে বলতে চাই। আর গুলি করবেন না। মামলা দেবেন না। শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন। এক দফা এক দাবি– আপনি পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। সেই সরকারের অধীনে নির্বাচন হবে।’

সরকার পতনের এক দফা আন্দোলনে ঘোষিত ১৫ দিনের কর্মসূচির শেষ দিনে অনুষ্ঠিত এ রোডমার্চ কুমিল্লা থেকে শুরু হয়ে ১৫৫ কিলোমিটার অতিক্রম করে চট্টগ্রাম গিয়ে শেষ হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীর পতন ঘটাতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেটের সময় ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩