ভিয়েনা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা, কবর থেকে লাশ উত্তোলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ৯৫ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে দাফনের চার মাস পর কবর থেকে নুরজাহান নামের এক অন্তঃস্বত্তা গৃহবধুর লাশ উত্তোলন করা হয়েছে। নিহত গৃহবধুর বাবার দায়েরকৃত হত্যা মামলায় আদালতে নির্দেশে গতকাল শনিবার সকালে চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেক মুহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমহন সার্কেল) বাবুল আক্তার ও শশীভূষণ থানা পুলিশের উপস্থিতিতে রসুলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ উত্তর আইচা গ্রামের ফজলে রহমান পন্ডিত বাড়ির মসজিদের কবরস্থান থেকে ময়না তদন্তের জন্য লাশটি উত্তোলন করা হয়।

আদালতে দায়েরকৃত মামলা জানাগেছে, ২০০৯ সনে নুরজাহানকে ইসলামি শরিয়া মোতাবেক চরফ্যাসন উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামের আবদুল মালেকের ছেলে মো. জাকির হোসেনের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য স্বামী স্ত্রী বিরোধ চলে আসছে। স্বামী জাকির হোসেন তাকে প্রায়ই মরধর করতো । এরই মধ্যে জাকির হোসেন ফাহিমা নামের এক নারীর সঙ্গে পরকিয়ায় জড়ায়। পরকিয়া প্রেমিকা ফাহিমাকে বিয়ে করার জন্য স্ত্রী নুরজাহানকে স্বামী জাকির হোসেন হত্যা করেছে বলে মামলায় দাবী করেছেন নিহতের বাবা মো. মোস্তফা।

বাদী মো. মোস্তফা জানান, মামলায় উল্লেখ করেছেন, নুরজাহানকে হত্যা করে ২২দিন পর জাকির হোসেন পরকিয়া প্রেমিকা ফাহিমাকে বিয়ে করে ঘরে এনেছেন এবং নুর জাহানের পুত্র এবং কন্যা সন্তানদেরকে তার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। নাতিদের মুখে মেয়েকে হত্যার ঘটনা জানতে পারেন তিনি।

উলেখ্য, চলতি বছরের ১১ মে স্বামী গৃহে নুরজাহান নিহতের ঘটনা ঘটে। এঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে ৫জুলাই চরফ্যাসন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার মেয়েকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী জাকির হোসেন , জামাতার পরকিয়া প্রেমিকা ফাহিমা , ভাই নুরুল হক, আইয়ুব আলী, বোন ছালমা ও নাছিমাকে আসামী করা হয়েছে।

চরফ্যাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালেক মুহিদ জানান, আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধুর লাশটি উত্তোলন করা হয়েছে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গৃহবধুকে হত্যার অভিযোগে মামলা, কবর থেকে লাশ উত্তোলন

আপডেটের সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩