ভিয়েনা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

নির্বাচন নিরপেক্ষ হলে ক্ষমতায় আসবে বিএনপি: জমির উদ্দিন সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাদের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

একই আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ওই নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তিনি আগামীতে দেশ পরিচালনা করবেন।

তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন উল্লেখ করে সাবেক এ স্পিকার বলেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নেন খালেদা জিয়া। আজকে যদি খালেদা জিয়া মুক্ত হন, তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তাঁর মুক্তি ও সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। যদি খালেদা জিয়া মুক্ত থাকতেন, যারা চক্রান্ত করছেন, তারা চক্রান্ত করার সাহস পেতেন না। তিনি মুক্ত থাকলে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা কেউ বলতেও সাহস পেত না।

অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন নিরপেক্ষ হলে ক্ষমতায় আসবে বিএনপি: জমির উদ্দিন সরকার

আপডেটের সময় ০৮:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩