ভিয়েনা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনায় এম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১১৬ সময় দেখুন

ভিয়েনা ডেস্কঃ এই দুর্ঘটনায় ট্রাক রাস্তায় উল্টে গেলেও ড্রাইভার অক্ষত অবস্থায় আছেন। কেহ আহত বা হাসপাতালে না গেলেও গাড়ি দুইটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনার ২১ নাম্বার ডিস্ট্রিক্টের (ফ্লোরিডসডর্ফ জেলা) ব্রুনারস্ট্রাসে এই দুর্ঘটনা সংগঠিত হয়। ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রোরেল পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় তাৎক্ষণিক এক প্রতিবেদনে জানায়,জরুরী পরিষেবার জন্য এম্বুলেন্সটি বেশ দ্রুত গতিতে ছিল।

ভিয়েনা পুলিশের প্রেস মুখপাত্র ম্যাথিয়াস শুস্টার, “Heute” এর সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“দুর্ঘটনাটি একটি ছোট আকৃতির ট্রাক এবং একটি সামারিটান অ্যাসোসিয়েশনের (এম্বুলেন্স) গাড়ির মধ্যে সংগঠিত হয়। এই হিংসাত্মক সংঘর্ষ ট্রাকটি উল্টে যায়।

দুর্ঘটনার সাথে সাথেই ভিয়েনা পুলিশ এবং পেশাদার রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। তবে কাউকে জরুরি যত্ন দিতে হয়নি। দুর্ঘটনার পর কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। অর্থাৎ এতে কেউ আহত হয়নি। ভিয়েনার ফায়ার ব্রিগেডের ক্রেন দিয়ে ট্রাকটিকে পুনরায় সোজা করা হয়।

সৌভাগ্যবশত দুর্ঘটনায় সবাই অক্ষত অবস্থায় পুলিশের সুরতহাল রিপোর্টের পর যার যার গন্তব্যে চলে যায়। ভিয়েনা পুলিশের দুর্ঘটনার পুলিশ (Unfall Komando) বিষয়টি তদন্ত করছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় এম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আপডেটের সময় ০৯:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩