ভিয়েনা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে পুড়ল ১৮ স্বর্ণের দোকান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি ও ভেতরে ৯টি দোকান রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগে মার্কেটটিতে।

প্রায় চার ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এছাড়া ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী দল কাজ করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ভূমিকা রাখে বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

আগুনে পুড়ে গেছে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স । এ বিষয়ে জুয়েলার্সের মালিকরা জানান, ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসেন তারা। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারেননি। জানান, মার্কেটের মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।

জানা গেছে, মার্কেটটিতে ৫শর বেশি দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতার দোকান ও স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভোরে আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর একে একে ১৭টা ইউনিট কাজ শুরু করে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Tag :
জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনে পুড়ল ১৮ স্বর্ণের দোকান

আপডেটের সময় ০৫:৫৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩