ভিয়েনা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

সুষ্ঠু নির্বাচন চায় ভারত, কূটনীতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস: কৃষিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১০০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ভারত। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

‘ভারতের জনতা পার্টিকে (বিজেপি) জানুন’ কর্মসূচিতে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো আগামীতেও একসঙ্গে কাজ করবে ভারত। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে এই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। তিনি বলেন, ‘এ মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্ক আরও মজবুত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলছেন, দুই দেশের সম্পর্কের সোনালী অধ্যায় পার হচ্ছে। এটি দলীয় সফর। জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একসঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। ’

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কি কি পণ্য ভারতে আমদানি করতে চায়, সেই তালিকা চেয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল। বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যেন কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা না দেয় সেই আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুষ্ঠু নির্বাচন চায় ভারত, কূটনীতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস: কৃষিমন্ত্রী

আপডেটের সময় ০৯:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩